আজ আমি শিখলাম Object-Oriented Programming (OOP) এর ৪টি মূল ভিত্তি
@md.shakilahmed

Inheritance (ইনহেরিটেন্স)
✔️ সহজ ভাষায়: একটি ক্লাসের বৈশিষ্ট্য (property + method) অন্য ক্লাসে ব্যবহার করা যায়। এতে কোড বারবার লিখতে হয় না।
উদাহরণ: ধরো, তোমার বাবা খুব ভালো ফুটবল খেলেন। তুমি তার ছেলে হিসেবে সেই গুণ পেয়ে গেছো। তেমনি একটি “Parent Class” থেকে “Child Class” বৈশিষ্ট্য ।
Create an account to read the full article.
The author made this article available to TechTipsHub members. It takes a moment to join, and you can read everything on the site.
Already have an account? Sign in
Inheritance (ইনহেরিটেন্স)
✔️ সহজ ভাষায়: একটি ক্লাসের বৈশিষ্ট্য (property + method) অন্য ক্লাসে ব্যবহার করা যায়। এতে কোড বারবার লিখতে হয় না।
উদাহরণ: ধরো, তোমার বাবা খুব ভালো ফুটবল খেলেন। তুমি তার ছেলে হিসেবে সেই গুণ পেয়ে গেছো। তেমনি একটি “Parent Class” থেকে “Child Class” বৈশিষ্ট্য ।
2️⃣ Abstraction (অ্যাবস্ট্রাকশন)
✔️ সহজ ভাষায়: যেটুকু দরকার, শুধু সেটুকুই দেখা যায়; বাকি জটিলতা লুকানো থাকে।
উদাহরণ: গাড়ি চালাতে আমরা শুধু স্টিয়ারিং, ব্রেক, গিয়ার এসব ব্যবহার করি। কিন্তু ইঞ্জিনের ভিতরে কীভাবে জ্বালানি পুড়ে শক্তি তৈরি হয়—সেটা জানতে হয় না। কোডেও এমনভাবে বানানো হয়, যাতে ব্যবহারকারী শুধু দরকারি অংশ ব্যবহার করে, ভেতরের জটিলতা না ।
3️⃣Polymorphism (পলিমরফিজম)
✔️ সহজ ভাষায়: একই নামের ফাংশন বা মেথড বিভিন্ন জায়গায় ভিন্নভাবে কাজ করতে পারে।
উদাহরণ: “বাতি জ্বালো” এই কথাটি বাড়িতে বললে সুইচ টিপে লাইট জ্বলে। আবার ক্যাম্পিংয়ে বললে কেউ টর্চ জ্বালায়। একই কথা (Function name), ভিন্ন জায়গায় ভিন্ন কাজ (Behavior)!
4️⃣ Encapsulation (এনক্যাপসুলেশন)
✔️ সহজ ভাষায়: ডেটা এবং যেসব মেথড (ফাংশন) সেই ডেটার উপর কাজ করে, সেগুলোকে একসাথে একটি ইউনিটের ভিতরে রাখা হয়। এতে ডেটা নিরাপদ থাকে এবং বাইরে থেকে কেউ সরাসরি তা পরিবর্তন করতে পারে না।
উদাহরণ: তোমার ফোনের গ্যালারিতে পাসওয়ার্ড থাকে। গ্যালারিতে অনেক ছবি (ডেটা) আছে, কিন্তু কেউ যদি পাসওয়ার্ড না জানে, তাহলে সেই ছবি দেখা বা পরিবর্তন করা যাবে না।
Was this useful?
Written by
@md.shakilahmed
1 followerJoined May 6, 2025
Discussion
No comments yet
Join the discussion
Sign in to comment on this article. It takes a moment.
Be the first to comment
Questions and field notes are welcome. Help the next reader who finds this article.