ডেটাবেস কী? কেন প্রয়োজন? কী সমস্যার সমাধান করে দেয়?
@md.shakilahmed

ডেটাবেস কী? কেন প্রয়োজন? কী সমস্যার সমাধান করে দেয়?
ধরুন, একটি স্কুলের ১০০০ ছাত্র-ছাত্রীর নাম, রেজাল্ট, ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি আলাদা আলাদা কাগজে লেখা আছে। যখন কাউকে খুঁজে বের করতে হবে, তখন অনেক সময় লাগবে।
এই সমস্যার সমাধান করতে ডেটাবেস ব্যবহার করা হয়।
Create an account to read the full article.
The author made this article available to TechTipsHub members. It takes a moment to join, and you can read everything on the site.
Already have an account? Sign in
ডেটাবেস কী? কেন প্রয়োজন? কী সমস্যার সমাধান করে দেয়?
ধরুন, একটি স্কুলের ১০০০ ছাত্র-ছাত্রীর নাম, রেজাল্ট, ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি আলাদা আলাদা কাগজে লেখা আছে। যখন কাউকে খুঁজে বের করতে হবে, তখন অনেক সময় লাগবে।
এই সমস্যার সমাধান করতে ডেটাবেস ব্যবহার করা হয়।
ডেটাবেস (Database) হলো – তথ্য সংরক্ষণের একটি স্মার্ট ও গুছানো পদ্ধতি, যেখানে তথ্য সহজে খোঁজা, যোগ করা, পরিবর্তন ও মুছে ফেলা যায়।
কেন আমরা ডেটাবেস ব্যবহার করি?
- তথ্য গুছিয়ে রাখার জন্য
- সহজে খুঁজে পাওয়ার জন্য
- তথ্য বিশ্লেষণ করতে
- একসাথে অনেক ইউজার ডেটা দেখতে ও ব্যবহার করতে পারি।
ডেটাবেস কত ধরনের?
ডেটাবেসের প্রধানত ২টি ধরন:
DBMS (Database Management System):
সাধারণ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন: Microsoft Access, File System ইত্যাদি।
RDBMS (Relational Database Management System):
এটি সবচেয়ে জনপ্রিয়। এখানে ডেটা টেবিলের মাধ্যমে গুছিয়ে রাখা হয় এবং টেবিলগুলোর মধ্যে সম্পর্ক (Relation) থাকে।
যেমন: MySQL, PostgreSQL, Oracle, SQL Server
SQL কি?
- SQL (Structured Query Language) হলো ডেটাবেসের ভাষা।
- SQL দিয়ে আমরা ডেটা:খুঁজে পেতে পারি (SELECT)
- নতুন ডেটা যোগ করতে পারি (INSERT)
- পুরাতন ডেটা পরিবর্তন করতে পারি (UPDATE)
- ডেটা মুছে ফেলতে পারি (DELETE)
ডেটাবেস মডেল কত ধরনের?
- Hierarchical Model: গাছের মতো স্ট্রাকচার। (Parent → Child)
- Network Model: জটিল সংযোগসহ
- Relational Model: টেবিলের মাধ্যমে ডেটা সংরক্ষণ। সবচেয়ে জনপ্রিয়।
- Document Model, Key-Value Model (NoSQL): key - value ডেটার জন্
রিলেশনাল মডেল ও টেবিলের গঠন (Anatomy of a Table)
একটি টেবিল মানে হলো:
- প্রতিটি সারি (Row) = একটি রেকর্ড
- প্রতিটি কলাম (Column) = একটি ফিল্ড
What is Key? Key কীভাবে কাজ করে?
Key হলো এমন একটি কলাম যা দিয়ে ডেটা খুঁজে বা আলাদা করে চেনা যায়
Key-এর ধরন:
- Primary Key – প্রতিটি রেকর্ডকে ইউনিকভাবে চেনে। যেমন: Student ID
- Candidate Key – যেগুলো Primary Key হতে পারে
- Alternate Key – Candidate Key যা Primary Key হয়নি
- Foreign Key – অন্য টেবিলের Primary Key ধরে Relation তৈরি করে
- Composite Key – একাধিক কলাম মিলে Key হয়
- Super Key – যেকোনো এমন কলাম যা রেকর্ড ইউনিকভাবে চেনে।
কখন কোন কী ব্যবহার করব?
- টেবিলের মূল পরিচিতি → Primary Key
- অন্য টেবিলের সঙ্গে Relation → Foreign Key
- টেবিলে একাধিক ইউনিক কলাম → Candidate/Alternate Key
ডেটাবেস ডিজাইন করার ৩টি টেকনিক:
Top-Down Approach:
বড় লেভেল থেকে ছোট লেভেলে ভেঙে ডিজাইন করা। যেমনঃ প্রথমে পুরো স্কুল, তারপর ডিপার্টমেন্ট, তারপর ছাত্র।
Bottom-Up Approach:
ছোট ছোট ডেটা বা টেবিল থেকে বড় ডেটাবেস বানানো।
Hybrid Approach:
দুইটার কম্বিনেশন উপসংহার
ডেটাবেস হলো তথ্য সংরক্ষণের জন্য একটি প্রয়োজনীয় প্রযুক্তি।
সঠিকভাবে কী ও মডেল বুঝে ডেটাবেস ডিজাইন করলে যেকোনো বড় প্রতিষ্ঠান সহজেই তাদের তথ্য গুছিয়ে রাখতে পারে এবং দ্রুত কাজে লাগাতে পারে।।
Was this useful?
Get the next one in your inbox
One email a month with the articles worth your time. No daily mail.
Written by
@md.shakilahmed
1 followerJoined May 6, 2025
Discussion
No comments yet
Join the discussion
Sign in to comment on this article. It takes a moment.
Be the first to comment
Questions and field notes are welcome. Help the next reader who finds this article.