How We Got Here: From Classical ML to Agentic Systems - Episode 02
NR@noyonrahman

How We Got Here, Classical ML থেকে Agentic Systems
গত এপিসোডে AI Engineering জবটাকে define করা হয়েছিল, আর একটা প্রশ্ন open রাখা হয়েছিল। Backend engineer-রা যদি naturally AI engineer হয়, তাহলে 2023-এর আগে এই term-টা শোনা যায়নি কেন?
উত্তরটা বুঝতে হলে history বুঝতে হবে। এই এপিসোডে সেই history-ই দেখব: কীভাবে আমরা classical ML থেকে আজকের agentic system-এ এসে পড়লাম।
কেন history?
Terminology without history is memorization. Terminology with history is realization.
নতুন নতুন অনেক term আসবে: RAG, agent, MCP, guardrails। এগুলো মুখস্থ করা যায়। কিন্তু প্রতিটা term যদি জানি কেন এসেছে, কোন situation থেকে এসেছে, তাহলে মুখস্থ করতে হয় না। বুঝে যাই।
Create an account to read the full article.
The author made this article available to TechTipsHub members. It takes a moment to join, and you can read everything on the site.
Already have an account? Sign in
How We Got Here, Classical ML থেকে Agentic Systems
গত এপিসোডে AI Engineering জবটাকে define করা হয়েছিল, আর একটা প্রশ্ন open রাখা হয়েছিল। Backend engineer-রা যদি naturally AI engineer হয়, তাহলে 2023-এর আগে এই term-টা শোনা যায়নি কেন?
উত্তরটা বুঝতে হলে history বুঝতে হবে। এই এপিসোডে সেই history-ই দেখব: কীভাবে আমরা classical ML থেকে আজকের agentic system-এ এসে পড়লাম।
কেন history?
Terminology without history is memorization. Terminology with history is realization.
নতুন নতুন অনেক term আসবে: RAG, agent, MCP, guardrails। এগুলো মুখস্থ করা যায়। কিন্তু প্রতিটা term যদি জানি কেন এসেছে, কোন situation থেকে এসেছে, তাহলে মুখস্থ করতে হয় না। বুঝে যাই।
আর history-তে একটা pattern আছে: প্রতিটা নতুন term জন্মেছে একটা wall-এ আটকে যাওয়ার পর।
Term | যে Wall-এ জন্ম |
|---|---|
Foundation models | একটা model, একটাই কাজ |
RAG | Model তোমার data চেনে না |
Agents | Model শুধু answer দিতে পারে, কাজ করতে পারে না |
MCP | প্রতিটা tool হাতে হাতে wire করতে হয় |
পুরো এপিসোড এক লাইনে
The hard part moved.
2012 সালে সবচেয়ে কঠিন কাজ ছিল একটা model train করা। 2026-এ সবচেয়ে কঠিন কাজ হলো একটা reliable feature ship করা।
- আগে: Train a good model → কাজ ছিল math আর data science
- এখন: Ship a reliable feature → কাজ systems engineering
লক্ষ করলে দেখা যায়, Google, AWS, Cloudflare, GitHub-এর মতো কোম্পানিও আজকাল মাঝে মাঝে down থাকে। AI সব code লিখে দেয়, পাঁচ মাসের কাজ পাঁচ দিনে হয়, তবু reliability guarantee করা যাচ্ছে না। আমরা এমন যুগে এসেছি।
Timeline: 2012 Classical ML → 2017 Transformer → 2022 Foundation models → 2023 RAG → 2026 Agents
Era 1 (2012–2021): Classical ML, এক model এক task
AI আজকে শুরু হয়নি। এর mathematical model 1950-এর দিকেই propose করা হয়েছিল, কিন্তু তখন সেটা চালানোর মতো hardware ছিল না। 2012-তেও large scale-এ model train করার মতো hardware ছিল না।
2012-এর দিকে classical ML-এর কাজ শুরু হয়। 2013-এর দিকে deep learning আর neural network সামনে আসে, সাথে image আর OpenCV-র কাজ। Model গুলো powerful ছিল, কিন্তু একটা model একটাই কাজ করত।
Task | Process |
|---|---|
Spam filter | Label data → Train → Deploy → মাসের পর মাস |
Recommender | Label data → Train → Deploy → মাসের পর মাস |
Fraud detector | Label data → Train → Deploy → মাসের পর মাস |
Forecaster | Label data → Train → Deploy → মাসের পর মাস |
এই era-তে engineer-এর কাজ: Train the model. আর এই model train করার infrastructure-এর জন্য MLOps engineer লাগত।
তাহলে ML-এর career কেন অনিশ্চিত মনে হতো?
ধরা যাক একটা কোম্পানিতে 1000 জন developer কাজ করে। সেই কোম্পানিতে 100 জন ML expert তো দূরের কথা, 10-15 জন data scientist-ও লাগত না। ML-এর পথে গেলে research করতে হবে, চাকরি হবে কি না নিশ্চিত না, আর একটা কোম্পানিতে কয়জন ML expert লাগে বনাম কয়জন developer লাগে, এই হিসাব করলে অনেক student-ই software development-এর দিকে ঝুঁকত। 2021-22 পর্যন্ত এই হিসাবটা সত্য ছিল। আজকের অবস্থা থেকে এটা একটা drastic change।
একটা জিনিস পরিষ্কার করা দরকার: classical ML মরে যায়নি। Fraud, pricing, forecasting আজও এগুলো দিয়েই চলে। ভবিষ্যতে এর ব্যবহার আরও বাড়তে পারে, কারণ general model-এর inference cost অনেক বেশি। Specific কাজের জন্য ছোট, সস্তা model-ই বেশি যুক্তিসংগত। MLOps আর machine learning dying career না।
2017: Transformer
2017-তে একটা paper publish হলো, যে architecture-এর ওপর আজকের সব modern LLM দাঁড়িয়ে আছে: Transformer। এটা নিয়ে পরের এপিসোডে বিস্তারিত আলোচনা হবে।
এর আগে একটা model শুধু একটা জিনিস শিখত। বিড়ালের ছবি চেনার model কখনো বাংলা থেকে ইংরেজি translate করতে পারত না। Transformer-এর পর একটা single model একসাথে অনেক কাজ করতে শুরু করল:
- Translation
- Arithmetic
- Basic reasoning
- Summarization, grammar check, next text generate করা
Era 2 (2022–2023): একটা general model, সব কাজের জন্য
2022 সালের 30 নভেম্বর। ChatGPT একটা ছোট্ট interface নিয়ে এলো: একটা login page আর একটা chat composer। এইটুকুই। কিন্তু পুরো বিশ্ব ওলটপালট হয়ে গেল, আর কত দ্রুত million user-এর কাছে পৌঁছানো যায়, সেই সব record ভাঙল।
এটা ছিল conversational AI-র শুরু। তখনো "AI আমাদের চাকরি খেয়ে নেবে" কথাটা আসেনি। প্রশ্ন ছিল শুধু Google টিকবে কি না।
তারপর 2023-এর মাঝামাঝি OpenAI API সবার জন্য খুলে দিলো।
The big idea: Intelligence became a rentable utility
OpenAI-র এই একটা সিদ্ধান্তে রাতারাতি intelligence হয়ে গেল ভাড়ায় পাওয়া utility। বুদ্ধি এখন ভাড়া নেওয়া যায়।
- Model train করতে হবে না
- Infer, maintain, fine-tune, manage কিছুই করতে হবে না
- একটা বিরাট brain আছে। API দিয়ে query পাঠাও, token fee দিয়ে answer নাও
কিছু কোম্পানি model train করা শুরু করল, আর বাকি সবাই plug in করল।
এই era-তে engineer-এর কাজ: Ship features on rented intelligence।
2023 Gold Rush: API call করাটাই ছিল সহজ অংশ
সবাই translator, text modifier, content generator ধরনের app বানাতে লাগল। একদিনেই একটা API product দাঁড় করানো যেত, আর এগুলোকেই বলা হলো AI wrappers। কারণ তখনো পর্যন্ত কোনো framework ছিল না, আর AI দিয়ে আসলে কী কী করা যায়, সেটাও ঠিকঠাক জানা ছিল না।
কিন্তু এই gold rush না হলে আজকের AI engineering-এ পৌঁছানো যেত না। মানুষ যখন real product বানাতে গেল, তখন দেখল LLM একটা shiny object। বাইরে থেকে অনেক intelligent মনে হয়, কিন্তু real life-এ কাজ করার মতো capability এর ভেতরে নেই। তাহলে সেই capability LLM-এর বাইরে বানাতে হবে। এখান থেকেই AI engineering শুরু:
- Evals
- Retrieval
- Guardrails
- Caching
- Cost controls
একটা product-এর যাত্রা তাই ছিল "1 day to 1 year": API call, আর তার চারপাশের সবকিছু।
The discovery: এগুলো model problem না। Systems problem।
Era 3 (2023–2024): RAG, model-কে তোমার document দাও
সবার আগে যে সমস্যায় পড়া হলো, সেটা knowledge cutoff। তখন ChatGPT-র cutoff ছিল 2021। কিন্তু দরকার গতকালের data, আজকের real-time data, আর নিজের কোম্পানির data।
Fine-tune করা যায়, কিন্তু কোম্পানির data static না। প্রতিদিন নতুন customer, নতুন sales, নতুন হিসাব। তাহলে দরকার এমন একটা system, যেখানে latest data AI-র হাতে তুলে দেওয়া যায়।
কিন্তু AI প্রতি request-এ কতটা data নিতে পারে, তার একটা boundary আছে: context window। আজকে 1 million token-এর কথা শোনা যায়, তখন সেটা ছিল অনেক ছোট। কোম্পানির data টেরাবাইটে, আর model নিতে পারে অল্প কয়েক হাজার token। তাহলে exact information বের করা যাবে কীভাবে?
এখান থেকেই এলো RAG: Retrieval-Augmented Generation।
Without retrieval:
User: TaskFlow-এ project archive করব কীভাবে?
Model: আমি নিশ্চিত না TaskFlow এটা পারে কি না।
Model কখনো তোমার docs দেখেনি।
With retrieval:
User: TaskFlow-এ project archive করব কীভাবে?
→ TaskFlow Docs থেকে প্রাসঙ্গিক অংশ খুঁজে আনা হয় → Model-কে দেওয়া হয়
Model: Settings-এ গিয়ে Archive বেছে নিন। (Source: 2 TaskFlow docs)
এই era-তে engineer-এর কাজ: Connect models to private data। RAG-এরও অনেক problem আছে, সেগুলোর solution-ও আছে, পরে বিস্তারিত দেখা হবে। কিন্তু 2023-24-এর hot topic ছিল এটাই।
Era 4 (2025–2026): Agentic systems, যে model কাজ করে
এখন আমরা agentic AI-র যুগে। কীভাবে এলাম?
AI তখন চিন্তা করতে পারে, context দিলে near-accurate answer বের করতে পারে। এবার প্রশ্ন: এই ক্ষমতা দিয়ে কি কোনো tool call করানো যায়? কোনো code execute করানো যায়?
LLM থাকে আলাদা server-এ, আর tool execute হবে আমাদের server-এ। তাহলে কীভাবে? Python বা JavaScript-এ function-গুলো একটা dictionary বা object-এ রাখা যায়, আর নাম পেলে সেই function call করা যায়। LLM নিজে function call করতে পারে না, কিন্তু বলে দিতে পারে: "এই situation-এ এই function call করলে result আসবে।"
সিস্টেমটা দাঁড়াল এরকম:
- কাজগুলোর জন্য function বানাই, প্রতিটায় name আর description দিই
- এই tool-এর list system prompt/context হিসেবে AI-র কাছে পাঠাই
- AI বলে কোন tool call করতে হবে
- আমাদের code সেটা execute করে, result আবার AI-কে ফেরত দেয়
- AI সেই result analyze করে পরের step বলে
এই system থেকেই agentic যুগের শুরু। কারণ tool যদি সবসময় 1 → 2 → 3 → 4 sequence-এ চলত, তাহলে agent লাগত না। সেটা তো n8n বা অন্য automation tool দিয়ে workflow হিসেবে আগেই করা যায়। এখানে আলাদা জিনিসটা হলো: কোন tool কখন call হবে, কোন tool আরেকটাকে call করবে, আর কখন result complete হলো, সেই সিদ্ধান্ত নেয় AI।
যেহেতু tool-গুলো sequential না, তাই দরকার হলো graph। প্রতিটা tool একটা node, আর তাদের মধ্যে connection। এখান থেকেই এলো LangChain, LangGraph, আর এখন বাজারে আরও অসংখ্য tool।
The loop
আগে আমরা প্রশ্ন করতাম, model উত্তর দিত, আর কাজ আমরা নিজে করতাম। এখন আমরা একটা goal দিই, আর:
Goal → Think → Act → Observe → (loop)
Goal-এর সাথে মিলিয়ে দেখে, আবার loop চালায়, যতক্ষণ না final goal-এ পৌঁছায়। "Think"-এর আরেক নাম reasoning। এজন্য এদের বলা হয় ReAct agent: Reason + Act।
Tool হিসেবে সে database access করতে পারে (অবশ্যই read-only, write দেওয়া উচিত না), API call করতে পারে, browser আর code চালাতে পারে।
এই era-তে engineer-এর কাজ: Build systems where models act।
এটাই agentic system, এর বেশি কিছু না
একটা agentic system আসলে একটা simple application, যেখানে প্রতিটা code মানুষের লেখা। মডেল নিজে কিছু act করে না। Act করে আমাদের লেখা code। মডেল শুধু সিদ্ধান্ত নেয় কোন tool call করতে হবে।
কেন এখন? তিনটা জিনিস agent possible করেছে
- Models that reason (EP 4): Step 1 → Step 2 → Step 3 → Answer। যে model reasoning করতে পারে না, তাকে দিয়ে এখানে কাজ নেই।
- A standard for tools (EP 7): MCP (Model Context Protocol)। আগে প্রতিটা tool আর প্রতিটা model হাতে হাতে wire করতে হতো। এখন একটা standard। REST API বা GraphQL যেভাবে সবাইকে একই উপায়ে access দেয়, MCP-ও তেমন।
- Engineering around the loop (EP 8–10): Evals → Logs → Permissions। পুরো agent কীভাবে ঘুরবে, সেই architecture-টাই engineering।
কোর্স শেষে বোঝা যাবে LLM কতটুকু কাজ করছে আর engineer কতটুকু। এর পেছনে যে concept, সেটা আসলে engineering। AI না, LLM না।
Mid-2026, honestly: agent আজ আসলে কোথায়
Myth: "Agents run on their own."
Reality: বেশিরভাগই narrow, supervised workflow।
কিছু chatbot-কে মালিকের "goodbye" না পেয়ে কান্নাকাটি করতে দেখা যায়। AI-র ভেতরে ওই sense নেই। কেউ একজন লিখে রেখেছে: "মালিক goodbye না বললে এই function call করবে।" এই harness অনেক ক্ষতিকরও হতে পারে, কিন্তু এর পেছনে AI নেই, একজন মানুষ আছে। ক্ষতিকর কিছু লেখা থাকলে সেটা LLM-এর দোষ না, যে লিখেছে তার দোষ।
Coding, support, research, operations: প্রায় সব জায়গায় agent কাজ করছে, কিন্তু সব জায়গায় একটা workflow হিসেবে, যার কেন্দ্রে একটা LLM সিদ্ধান্ত নেয় পরের tool কোনটা।
Capability is real. Engineering around it is the game.
History became architecture
আজকের AI system মানে এই stack:
- Era 1: Classical ML: আজও fraud, pricing আর forecast চালায়
- Era 2: Foundation model
- Era 3: Retrieval
- Era 4: Agent loop
মনে রাখার তিনটা কথা
- Nothing got replaced. Classical ML, foundation model, RAG, agent, কোনোটাই replace হয়নি। প্রতিটা era আজকের stack-এর একটা layer হয়ে গেছে।
- The work moved to you. Hard part সরে গেছে math থেকে systems-এ। ML শিখতে অনেকের ভয় লাগত, কারণ calculus আর অনেক math। এখন problem যখন model বানানো না, reliability আর scalability, তখন সেটা software engineer-এর problem।
- Better models, more work. নতুন power সবসময় unreliable অবস্থায় আসে। যত powerful model-ই হোক, model unreliable। সেটাকে ঘিরে এমন workaround বানানো, যাতে accurate result আসে, এটাই আমাদের job।
শেষ কথা
The hard part of AI moved from training models to shipping systems.
আগে ML, AI শুধু expert-দের জন্য ছিল। এখন সব engineer-এর জন্য open। মাত্র 14 বছরে (2012 থেকে 2026) কম্পিউটারে তৈরি বুদ্ধিমত্তা ভাড়া দেওয়ার পর্যায়ে চলে এসেছে।
এই লেখাটি Stack Learner-এর "AI Engineering 101" কোর্সের Episode 2 থেকে নেওয়া আমার নোট। সব credit Stack Learner-এর। কোর্সটা দেখার পরামর্শ রইল।
Was this useful?
Get the next one in your inbox
One email a month with the articles worth your time. No daily mail.
Written by
@noyonrahmanFull-Stack Developer
I'm Noyon Rahman — a software developer based in Dhaka, Bangladesh. I focus on backend development and API integration, designing and maintaining scalable APIs and integrating third-party services. I also contribute to frontend features when the team needs an extra pair of hands.
5 followersJoined Nov 30, 2024
Discussion
No comments yet
Join the discussion
Sign in to comment on this article. It takes a moment.
Be the first to comment
Questions and field notes are welcome. Help the next reader who finds this article.